• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জীবন যদি জীবন হয় ‘জয়’ কে তুই আপন কর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » জীবন যদি জীবন হয় ‘জয়’ কে তুই আপন কর

জীবন যদি জীবন হয়
.             ‘জয়’ কে তুই আপন কর
স্বর্গ যদি কোথাও থাকে
.            নামাও তাকে মাটির ‘পর |

এই দুঃখ তো নয় চিরদিন
এই কষ্ট তো নয় চিরদিন
এ’দিন যাবেই যাবে এ-আজ
যেমন গেছে হঠাৎ এ-দিন
আবার হবে পৃথিবীটা
.             বসন্তেরই এ-জীবন |
( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

সকাল-সন্ধ্যা রঙিন করে
.             সুনীল আকাশ রূপকার
এ-গান শোনায় পৃথিবী শোন
.            বাতাসে তার এ ঝংকার
এ দেশটাকে আবার পরাও
.            নতুন সাজের অলংকার |
( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )
মরণ আসে নানান্ বেশে
.             বসনে তার অন্ধকার
মানাতে হার সে কি পারে
.             নিজেই সে তো মেনেছে হার
নতুন প্রভাত জেগে ওঠে তার
.             নব জীবন হল রে ভোর |
( স্বর্গ যদি কোথাও থাকে নামাও তাকে মাটির ‘পর )

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – সলিল চৌধুরী
শিল্পী – রুমা গুহঠাকুরতার পরিচালনায় ক্যালকাটা ইয়ুথ কয়্যার

Category: আধুনিক বাংলা গানTag: রুমা গুহঠাকুরতা, শিবদাস বন্দ্যোপাধ্যায়, সলিল চৌধুরী
Previous Post:এই পৃথিবীর থেকে ঐ আকাশ বড়
Next Post:শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑