• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সরস্বতি বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » সরস্বতি বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি

সরস্বতি বিদ্যেবতী
তোমায় দিলাম খোলা চিঠি
একটু দয়া কর মাগো বুদ্ধি যেন হয়
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় |

শুনলে তোমার দুঃখ হবে মাগো
কোন দেশেতে ধান বেশী হয় কোন দেশেতে গম
মনে আমার থাকে নাযে কোথায় হনুলুলু
ভূগোল দেখে তাই মনে হয় বুক-ঢিপ ঢিপ যম
দোষ বলো কার পরীক্ষাতে যদি করি ভয়
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় |

সত্যি কথা বলছি তোমায় মা-গো
গুরুমশাই যখন- তখন কানটা ধরেন এসে
বলেন, পাজী হাডু-ডু-ডু ,কেবল খেলা খেলা
অঙ্ক ভূগোল ইংরাজীতে গোল্লা খাবি শেষে

শুনলে তোমার দুঃখ হবে মা-গো
অঙ্ক মাথায় ঢোকে নাযে নতুন ধারাপাত
কিলো মিলো হেক্টো-ডেকা ধাক্কা খেয়ে শেষে
লিটার মিটার গ্রাম দিয়ে সব ধুলোয় কুপোকাত
ছোট, মাথায় কত ধরে তাইতো লাগে ভয়
এসব কথা লিখছি তোমায় নালিশ করে নয় |

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – অনল চট্টোপাধ্যায়
শিল্পী – সনৎ সিংহ

Category: আধুনিক বাংলা গানTag: অনল চট্টোপাধ্যায়, শিবদাস বন্দ্যোপাধ্যায়, সনৎ সিং
Previous Post:এই জীবন্ত নাটকের নাট্যশালায়
Next Post:আমি এক যাযাবর পৃথিবী আমারে আপন করেছে ভুলেছি নিজের ঘর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑