• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই জীবন্ত নাটকের নাট্যশালায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » এই জীবন্ত নাটকের নাট্যশালায়

এই জীবন্ত নাটকের নাট্যশালায়
কেউ হাহা হিহি হাসছে,
এই ঘুরন্ত মঞ্চের অন্তরালে
চোখের জলে কেউ ভাসছে ||
রূপকথা নয় তবু রূপকথা মনে হয়,
আছে কত কাহিনির লজ্জা—–
কেউ রাজা হবু আর কেউ গবু মন্ত্রী,
চকমকি বাহারের সজ্জা |
হাসি আর কান্নার, হৈ চৈ হল্লার
একটানা সুর ভেসে আসছে ||
এই কানামাছি জীবনের ভোজবাজি নাটকের
নায়ক আর নায়িকার গল্প—-
হায়, চোখ বাঁধা রয় কারও চোখ থেকে অন্ধ—-
শোন সব কাহিনী সেই অল্প |
কেউ আলাদিন সেজে হায় যত সুখ মন চায়
সবটুকু তার খুঁজে পাচ্ছে,
কেউ আলিবাবা হয়ে ভাই হিজিবিজি রাস্তায়
সারাদিন ঘুরপাক খাচ্ছে |
এত ব্যথা পেয়ে মন তবু কেন অকারণ
মনকে ফের ভালোবাসছে ||

 

—————-

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর – ভি. বালসারা
শিল্পী – অপরেশ লাহিড়ী

 

Category: আধুনিক বাংলা গানTag: অপরেশ লাহিড়ী, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:গিরিষ সময় গৃহ মাহ
Next Post:সরস্বতি বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑