• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি এক যাযাবর পৃথিবী আমারে আপন করেছে ভুলেছি নিজের ঘর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » আধুনিক বাংলা গান » আমি এক যাযাবর পৃথিবী আমারে আপন করেছে ভুলেছি নিজের ঘর

আমি এক যাযাবর পৃথিবী আমারে আপন করেছে ভুলেছি নিজের ঘর
আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অষ্ট্রিয়া হয়ে প্যারিসের ধুলো মেখেছি |
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে গিয়েছি
গালিবের ‘শের’ তাসখন্দের মিনারে বসে শুনেছি |
মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর ||
বহু যাযাবর লক্ষ্যবিহীন আমার রয়েছে পণ,
রঙের খনি যেখানে দেখেছি রাঙিয়ে নিয়েছি মন |
আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে থরে থরে,
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা ঝরে গেছে অনাদরে,
প্রেমহীন ভালবাসা দেশে দেশে ভেঙেছে সুখের ঘর |
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর, তাই আমি যাযাবর ||

*************************

কথা – শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর ও শিল্পী – ভূপেন হাজারিকা

Category: আধুনিক বাংলা গানTag: ভূপেন হাজারিকা, শিবদাস বন্দ্যোপাধ্যায়
Previous Post:সরস্বতি বিদ্যেবতী তোমায় দিলাম খোলা চিঠি
Next Post:আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়

Reader Interactions

Comments

  1. জয়শ্রীরাম সরকার

    May 29, 2019 at 11:44 am

    শহর বানানটা ভুল আছে৷’স’ আছে ‘শ’ হবে৷

    Reply
    • Bangla Library

      May 31, 2019 at 2:55 am

      ধন্যবাদ।

      Reply
  2. জয়শ্রীরাম সরকার

    June 2, 2019 at 4:36 am

    “আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি

    তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী৷৷” এই লাইন দুটি মিস করে গেছেন, দয়া করে ঠিক করে নেবেন৷ আমি কীভাবে এই সাইটের কোনো সাহায্য করতে পারি, জানাবেন৷

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑