• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার সনদ দেখে যারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমার সনদ দেখে যারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

আমার সনদ দেখে যারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা

আমার সনদ দেখে যা রে।
আমি কালীর সুত, যমের দূত,
বল গে যা তোর যমরাজারে॥
সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি,
আমার হাজির জামিন ষড়ানন,
সাক্ষী আছে নন্দীবরে॥
সনদ আমার উরস্ পাটে, যেম্নি সনদ তেম্নি টাটে,
তাতে স্ব-অক্ষরে দস্তখৎ, করেছেন দিগম্বরে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আমার সনদ দেখে যারে।
আমি কালীর সুত, যমের দূত বলগে যা তোর যমরাজারে॥
সনদ দিলেন গণপতি, পার্বতীর অনুমতি।
আমার হাজির জামিন ষড়ানন, সাক্ষী আছে নন্দীবরে॥
সনদ আমার উরস্ পাটে, যেম্নি সনদ তেম্নি টাটে।
তাতে স্ব-অক্ষরে দস্তখৎ, করেছেন যে দিগম্বরে॥
সনদ পেলাম মায়ের কাছে, এতে কি আর গলদ আছে।
প্রসাদ বলে ভয় দেখালে যাবরে মায়ের দরবারে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আজ শুভনিশি পোহাইল তোমার – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:এলোকেশী দিগ্বসনা কালী পুরাও মোর মনোবাসনা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑