এলোকেশী দিগ্বসনা কালী পুরাও মোর মনোবাসনা – লিরিক্স – রামপ্রসাদ সেন
এলোকেশী দিগ্বসনা।
কালী পূরাও মোর মনোবাসনা॥
যে বাসনা মনে রাখি, তার লেশ মা নাহি দেখি,
আমার হবে কি না হবে দয়া, ব’লে দে মা ঠিকঠিকানা॥
বাসনা মনে আছে, বলেছি মা তোমার কাছে,
ও মা তুমি বিনে ত্রিভুবনে,
এ বাসনা কেহ জানে না॥
পাঠান্তর / পাঠভেদ:
প্রসাদী – একতালা
এলোকেশী দিগ্বসনা
কালী পূরাও মোর মনোবাসনা॥
যে বাসনা মনে রাখি, তার লেশ মা নাহি দেখি,
আমায় হবে কি না হবে দয়া, বলে দে মা ঠিক-ঠিকানা
যে বাসনা মনে আছে, বলেছি মা তোমার কাছে,
ওমা তুমি বিনে ত্রিভুবনে এ বাসনা কেউ জানে না॥ *
[* অবশিষ্ট অংশ পাওয়া যায় নাই।]
Leave a Reply