• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজ শুভনিশি পোহাইল তোমার – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আজ শুভনিশি পোহাইল তোমার – লিরিক্স – রামপ্রসাদ সেন

আজ শুভনিশি পোহাইল তোমার – লিরিক্স – রামপ্রসাদ সেন

রাগিণী – মালশ্রী

আজ শুভনিশি পোহাইল তোমার।
এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে।
মুখশশী দেখ আসি, দূরে যাবে দুঃখরাশি,
ও চাঁদমুখের হাসি, সুধারাশি ক্ষরে॥
শুনিয়া এ শুভবাণী, এলোচুলে ধায় রাণী, বসন না সম্বরে।
গদগদ ভাব-ভরে, ঝরঝর আঁখি ঝরে,
পাছে করি গিরিবরে, অমনি কাঁদে গলা ধরে॥
পুনঃ কোলে বসাইয়া, চারুমুখ নিরখিয়া, চুম্বে অরুণ-অধরে।
বলে জনক তোমার গিরি, পতি জনম-ভিখারী,
তোমা-হেন সুকুমারী, দিলাম দিগম্বরে॥
যত সহচরীগণ, হয়ে আনন্দিত-মন, হেসে হেসে এসে
ধরে করে।
কহে বৎসরেক ছিলে ভুলে, এত প্রেম কোথা থুলে,
কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে॥
কবি রামপ্রসাদ-দাসে, মনে মনে কত হাসে,
ভাসে মহা আনন্দসাগরে।
জননীর আগমনে, উল্লসিত জগজ্জনে,
দিবানিশি নাহি জানে, আনন্দ পাসরে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী মালশ্রী।

আজ শুভ নিশি পোহাইল তোমারে,
এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে
মুখশশী দেখ আসি, দূরে যাবে দুঃখ রাশি,
ও চাঁদমুখের হাসি, সুধারাশি ক্ষরে।
শুনিয়া এ শুভ বাণী, এলো চুলে ধায় রাণী,
বসন না সম্বরে।
গদগদ ভাব-ভরে,        ঝরঝর আঁখি ঝরে।
পাছে করি গিরিবরে, অমনি কাঁদে গলা ধোরে
পুনঃ কোলে বসাইয়া,        চারু মুখ নিরখিয়া
চুম্বে অরুণ-অধরে।
বলে জনক তোমার গিরি, পতি জনম-ভিখারি
তোমা-হেন সুকুমারী দিলাম দিগম্বরে॥
যত সহচরীগণ হোয়ে,        আনন্দিত মন,
হেসে হেসে ধরে করে।
কহে, বৎসরেক ছিলে ভুলে, এত প্রেম কোথা পেলে
কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে॥
কবি রামপ্রসাদ-দাসে,        মনে মনে কত হাসে
ভাসে আনন্দসাগরে।
জননীর আগমনে,        উল্লাসিত জগজ্জনে,
দিবা নিশি নাহি জানে আনন্দ পাশরে॥

পাঠান্তর / পাঠভেদ:

আজ শুভনিশি পোহাইল তোমার।
এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে।
মুখ-শশী দেখ আসি, যাবে দুঃখরাশি,
ও চাঁদ-মুখের হাসি সুধারাশি ক্ষরে।
শুনিয়া এ শুভ বাণী, এলোচুলে ধায় রাণী, বসন না সম্বরে।
গদগদ ভাব-ভরে, ঝরঝর আঁখি ঝরে, পাছে করি’ গিরিবরে,
অমনি কাঁদে গলা ধ’রে॥
পুনঃ কোলে বসাইয়া, চারুমুখ নিরখিয়া, চুম্বে অরুণ-অধরে।
বলে – জনক তোমার গিরি, পতি জনম-ভিখারী,
তোমা হেন সুকুমারী দিলাম দিগম্বরে॥
যত সহচরীগণ, হয়ে আনন্দিত মন, হেসে হেসে
এসে ধরে করে।
কহে – বৎসরেক ছিলে ভুলে, এত প্রেম কোথা থুলে,
কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে।
কবি রামপ্রসাদ-দাসে, মনে মনে কত হাসে,
ভাসে মহা আনন্দ-সাগরে।
জননীর আগমনে, উল্লসিত জগজ্জনে, দিবানিশি
নাহি জানে, আনন্দে পাসরে॥

পাঠান্তর / পাঠভেদ:

আজ শুভনিশি পোহাইল তোমার।
এই যে নন্দিনী আইল, বরণ করিয়া আন ঘরে।
মুখ-শশী দেখ আসি, যাবে দুঃখরাশি,
ও চাঁদ-মুখের হাসি, সুধারাশি ক্ষরে।
শুনিয়া এ শুভ বাণী, এলোচুলে ধায় রাণী, বসন না সম্বরে।
গদগদ ভাব-ভরে, ঝর-ঝর আঁখি ঝরে, পাছে করি’ গিরিবরে,
অমনি কাঁদে গলা ধ’রে॥
পুনঃ কোলে বসাইয়া, চারুমুখ নিরখিয়া, চুম্বে অরুণ-অধরে।
বলে – জনক তোমার গিরি, পতি জনম-ভিখারী,
তোমা হেন সুকুমারী দিলাম দিগম্বরে॥
যত সহচরীগণ, আনন্দিত মন, হেসে হেসে ধরে করে।
কহে – বৎসরকে ছিলে ভুলে, এত প্রেম কোথা থুলে,
কথা কহ মুখ তুলে, প্রাণ মরে মরে।
কবি রামপ্রসাদ-দাসে, মনে মনে কত হাসে, ভাসে মহা আনন্দ-সাগরে।
জননীর আগমনে, উল্লসিত জগজ্জনে, দিবানিশি নাহি জানে,
আনন্দ পসারে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমার সনদ দেখে যারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑