• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী – লিরিক্স – রামপ্রসাদ সেন

অকলঙ্ক শশীমুখী, সুধাপানে সদা সুখী – লিরিক্স – রামপ্রসাদ সেন

বিভাস – ঢিমা-তেতালা।

অকলঙ্ক শশী-মুখী, সুধাপানে সদা সুখী,
তনু তনু নিরখি, অতনু চমকে।
না ভাব বিরূপ ভূপ, যারে ভাব ব্রহ্মরূপ,
পদতলে শতরূপ, বামা রণে কে॥
শিশু-শশধর-ধরা, সুহাস মধুর ধারা,
প্রাণহরা তার ধরা আলো করিছে।
চিত্তে বিবেচনা কর, নিশাকর দিবাকর,
বৈশ্বানর নেত্রবর-কর ঝলকে॥
বামা অগ্রগণ্যা, বটে ধন্যা, কার কন্যা,
কিবা অন্বেষণে রণে এসেছে।
সঙ্গে কি বিকৃতিগুলা, নখ কুলা দন্ত মূলা,
আলো চুলা গায় ধূলা ভয় করে হে॥
কবি রামপ্রসাদ ভাষে, রক্ষা কর নিজ দাসে,
যে জন একান্ত ত্রাসে মা বলেছে।
তার অপরাধ ক্ষমা, যদি না করিবে শ্যামা,
তবে গো তোমায় উমা মা বলিবে কে॥

পাঠান্তর / পাঠভেদ:

বিভাস – ঢিমে-তেতালা

অকলঙ্ক শশিমুখী, সুধাপানে সদা সুখী,
তনু তনু নিরখি অতনু চমকে।
না ভাব বিরূপ ভূপ, যাঁরে ভাব ব্রহ্মরূপ,
পদতলে শবরূপ, বামা রণে কে॥
শিশু-শশধর-ধরা, সুহাস মধুরাধরা,
প্রাণ ধরা ভার, ধরা আলো করেছে।
চিত্তে বিবেচনা কর, নিশাকর দিবাকর,
বৈশ্বানর নেত্রবর কর ঝলকে॥
বামা অগ্রগণ্যা, বটে ধন্যা কার কন্যা,
কিবা অন্বেষণে রণে এসেছে।
সঙ্গে কি বিকৃতিগুলা, নখ কুলা দন্ত মূলা,
এলো চুলা গায় ধূলা ভয় করে হে॥
কবি রামপ্রসাদ ভাষে, রক্ষা কর নিজ দাসে,
যেজন একান্ত ত্রাসে, মা বলেছে।
তার অপরাধ ক্ষমা, যদি না করিবে শ্যামা,
তবে গো তোমায় উমা, মা বলিবে কে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী বিভাষ। তাল ঢিমে তেতালা।

অকলঙ্ক শশিমুখী,        সুধাপানে সদা সুখী,
তনু তনু নিরখি অতনু চমকে।
না ভাব বিরূপ ভূপ,        যারে ভাব ব্রহ্মরূপ,
পদতলে শবরূপ বামা রণে কে॥
শিশু শশধর ধরা, গুণধরা, সুহাস মধুরাধারা,
প্রাণধরা ভার, ধরা আলো করিয়াছে।
চিত্তে বিবেচনা কর,        নিশাকর দিবাকর,
বৈশ্বানর নেত্রবর, কর ঝলকে॥
বামা অগ্রগণ্যা,        বটে ধন্যা, কার কন্যা,
কিবা অন্বেষণে রণে বিবসনা।
সঙ্গে কি বিকৃতিগুলা,        নখ কুলা দন্ত মূলা,
আলো চুলা গায় ধুলা ভয় করে হে॥
কবি রামপ্রসাদ দাসে হাসে, ভাষে রক্ষা কর নিজ দাসে
যে জন একান্ত ত্রাসে মা বলেছে॥
তার অপরাধ ক্ষমা,        যদি না করিবে শ্যামা,
তবে গো তোমায় উমা মা বলিবে কে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:যে কথা মনের কথা জানি না কেন – লিরিক্স – মুকুল দত্ত
Next Post:আজ শুভনিশি পোহাইল তোমার – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑