• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি

আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি।
আজি বরষে বরষা বিরহ বারি।
আজি ফুল নাহিক মধুগন্ধ,
মলয়ে নাহিক মৃদুমন্দ,
জীবনে নাহিক গীতছন্দ-
তোমারে ছাড়ি।
মোর এ ভালোবাসা পাবে না নন্দনে,
উঠে নি এত সুধা সাগর মন্থনে,
না জানি নিশি যাপ, কতই ক্রন্দনে
আমারে ছাড়ি।
সেথায় নাহিক আত্ম-বলিদান,
মিছে কলহ, মিছে অভিমান,
বিরহ বেদন, বিরহ অবসান-
সেথা রবে কেমন করি?

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:তাহারে ভুলিবে বলো কেমনে
Next Post:তোমায় ঠাকুর বলব নিঠুর কোন মুখে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑