• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমায় ঠাকুর বলব নিঠুর কোন মুখে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তোমায় ঠাকুর বলব নিঠুর কোন মুখে

তোমায় ঠাকুর বলব নিঠুর কোন মুখে?
শাসন তোমার যতই শুরু ততই টেনে লও বুকে।
সুখ পেলে দিই অবহেলা
মরণ মাগি দুখের বেলা;
তবু ফেলে যাওনা চলে, সদাই থাক সস্মুখে।
প্রতিদিনের অশেষ যতন,
ভুলায় দেয় ক্ষণিক বেদন;
নিত্য আছি ডুবিয়ে তাই পাসরি প্রেমসিন্ধুকে।
সুখের পিছে মরি ঘুরে
তাই তো রে সুখ পালায় দুরে;
সে আনন্দ, ওরে অন্ধ, বন্ধ মনের ।
ভুলে যে যাই সবাই আমার,
নই তো ভিন্ন আমি সবার;
দশের মুখে হাসি রেখে কাঁদব আমি কোন দুখে?
ভবের পথে শূন্য থালি,
বেড়াই ঘুরে দীন কাঙালী,
দৈন্য আমার ঘুচবে যবে পাব দীনবন্ধুকে!

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি
Next Post:আমার চোখ বেঁধে ভবের খেলায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑