• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাহারে ভুলিবে বলো কেমনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তাহারে ভুলিবে বলো কেমনে

তাহারে ভুলিবে বলো কেমনে?
গাঁথা যে সে তব শত গানের যতনে।
কী হবে রুধিয়া দোর?
ভাঙা যে হৃদয় তোর,
মানিবে না মন-চোর বাহিরের বারণে।।
যাবি কোন দুর বিজনে পাসরিতে সেই জনে?
সেথাও তো গাহে পাখি কাননে।
সেথাও তো ফোটে ফুল,
বরষা বিরহাকুল;
সেথাও তো ওঠে চাঁদ রজনীর গগনে।।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:দাও হে ওহে প্রেমসিন্ধু দাও এ নবীন যুগলে
Next Post:আজি স্বর্গ-আবাস তুমি এসো ছাড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑