• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে

মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে,
মোরা নাচি সুরধুনী-কুলে-কূলে।
কখনো চলি বেগে, কভু মৃদু চরণে;
কখনো ছুটি মোরা ফুল-ফল হরণে।
কোথা হতে এসেছি, কবে যে ভেসেছি,
তা গেছি ভুলে।
খেলি লুকোচুরি কভু বনে,
মাতি নিধি-সনে কভু রণে,
ভাসি আকাশে নীরদ-সনে
শত পাল তুলে।
যখন থাকি ঘুমে, থাকে ঘুমে ধরণী-
গহন-নদী-নিধি-নভে মেঘ-তরণী।
পুনঃ জাগে হরষে মোদের পরশে
নয়ন খুলে।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে
Next Post:যদি তোর হৃদ-যমুনা হ’লো রে উছল, রে ভোলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑