• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে

বঁধূয়া নিদ নাহি আঁখিপাতে।
আমিও একাকী, তুমিও একাকী আজি এ বাদল রাতে।।
ডাকিছে দাদুরী মিলনতিয়াসে, ঝিল্লি ডাকিছে উল্লাসে।
পল্লীর বধূ বিরহী বঁধূরে মধুর মিলনে সম্ভাষে।
আমারো যে সাধ বয়ষার রাত কাটাই নাথের সাথে।
গগনে বাদল, নয়নে বাদল, জীবনে বাদল ছাইয়া;
এসো হে আমার বাদলের বঁধূ, চাতকিনী আছে চাহিয়া।
কাঁদিছে রজনী তোমার লাগিয়া, সজনী তোমার জাগিয়া।
কোন অভিমানে হে নিঠুর নাথ, এখনও তোমারে ত্যাগিয়া?
এ জীবন-ভার হয়েছে অবহ, সঁপিব তোমার হাতে।

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:বধূ এমন বাদলে তুমি কোথা
Next Post:মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে

Reader Interactions

Comments

  1. Abedin

    August 31, 2022 at 8:17 am

    বঁধুয়া = বন্ধু, প্রেমিক
    বধূয়া বানান ভুল

    Reply
    • Bangla Library

      September 3, 2022 at 11:42 am

      ধন্যবাদ। ঠিক করা হয়েছে।

      Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑