• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যদি তোর হৃদ-যমুনা হ’লো রে উছল, রে ভোলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » যদি তোর হৃদ-যমুনা হ’লো রে উছল, রে ভোলা

যদি তোর হৃদ-যমুনা হ’লো রে উছল, রে ভোলা
অতুলপ্রসাদ সেন

https://www.youtube.com/watch?v=EcgNgoQ2XfE

যদি তোর হৃদ-যমুনা হ’লো রে উছল, রে ভোলা,
তবে তুই একুল ওকুল ভাসিয়ে নিয়ে চল, রে ভোলা।
আজি তুই ভরা প্রাণে ছুটে যা নৃত্য গানে;
যে আসে প্রেম-প্লাবনে ভাসিয়ে নিয়ে চল, রে ভোলা।
যে আসে মনের দুখে, যে আসে ফুল্ল মুখে,
টেনে নে সবায় বুকে, ও তোর থাকনা চোখের জল, রে ভোলা।।
দু-ধারের ফুল কুড়িয়ে চ’লে যা মন জুড়িয়ে;
মালা তোর হলে বিফল করবি কী তুই বল, রে ভোলা।
মিছে তোর সুখের ডালি, মিছে তোর দুঃখের কালি;
দু-দিনের কান্না-হাসি, সব ছল ছল ছল রে ভোলা।
জীবনের হাটে আসি, বাজা তুই বাজা বাঁশি,
থাক সেথা বেচা-কেনার দারুণ কোলাহল, রে ভোলা।
অরুপের রুপের খেলা চুপ ক’রে দেখ দু-বেলা;
কাছে তোর এলে কুরুপ, তুই মুখ ফিরায়ে চল, রে ভোলা।।

তাল : দাদ্রা

Category: ভক্তিগীতিTag: অতুলপ্রসাদ সেন
Previous Post:মোরা নাচি ফুলে ফুলে দুলে দুলে
Next Post:যাব না যাব না যাব না ঘরে

Reader Interactions

Comments

  1. Test

    October 6, 2022 at 2:59 pm

    Test

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑