• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অভয় চরণ সব লুটালে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » অভয় চরণ সব লুটালে – লিরিক্স – রামপ্রসাদ সেন

অভয় চরণ সব লুটালে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর – একতালা।

অভয় পদ সব লুটালে।
কিছু রাখলে না মা তনয় বলে॥
দাতার কন্যা দাতা ছিলে মা,
শিখেছিলে মায়ের স্থলে।
তোমার পিতা মাতা যেম্নি দাতা,
তেম্নি দাতা আমার বলে।
ভাঁড়ার জিম্মা যার কাছে মা,
সে জন তোমার পদতলে।
ঐ যে ভাং খেয়ে শিব সদাই মত্ত,
কেবল তুষ্ট বিল্বদলে॥
জন্মজন্মান্তরেতে মা, কত দুঃখ আমায় দিলে।
রামপ্রসাদ বলে এবার মোলে,
ডাকব সর্বনাশী ব’লে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

অভয় চরণ সব লুটালে।
কিছু রাখলে না মা তনয় বলে॥
দাতার কন্যা দাতা ছিলে, শিখেছিলে মা বাপের কুলে।
তোমার পিতামাতা যেম্নি দাতা, তেম্নি দাতা কি আমায় হ’লে॥
ভাঁড়ার জিম্মা যাঁর কাছে মা, সে জন তোমার পদতলে।
সদা ভাং খেয়ে সে মত্ত ভোলা, তুষ্ট কেবল বিল্বদলে॥
মা হোয়ে মা জন্মে জন্মে, কত দুঃখ আমায় দিলে।
প্রসাদ বলে এবার মোলে, ডাকবো সর্বনাশী বলে॥

পাঠান্তর / পাঠভেদ:

অভয় পদ সব লুটালে।
কিছু রাখলিনে মা তনয় বোলে॥
দাতার কন্যা দাতা ছিলে মা শিখেছিলে মায়ের
তোমার পিতামাতা যেম্নি দাতা তেম্নি দাতা আমায়
হলে॥
ভাঁড়ার জিম্মা আছে যার মা সেজন তোমার পদ-
তলে।
ভাং খেয়ে শিব সদাই মত্ত কেবল তুষ্ট বিল্বদলে॥
জন্ম-জন্ম-জন্মান্তরে মা কতই দুঃখ দিয়াছিলে।
রামপ্রসাদ বলে, এবার মোলে, ডাকব সর্বনাশি
বলে॥

পাঠান্তর / পাঠভেদ:

অভয় পদ সব লুটালে,
কিছু রাখলে না মা তনয় ব’লে॥
দাতার কন্যা দাতা ছিলে মা, শিখেছিলে মায়ের স্থলে।
তোমার পিতামাতা যেমনি দাতা, তেমনি দাতা আমায় হ’লে॥
ভাঁড়ার জিম্মা যাঁর কাছে মা, সে-জন তোমার পদতলে।
ঐ যে ভাং খেয়ে শিব সদাই মত্ত, কেবল তুষ্ট বিল্বদলে॥
জন্ম-জন্মান্তরেতে মা, কত দুঃখ আমায় দিলে।
রামপ্রসাদ বলে, এবার মোলে ডাকব সর্বনাশী ব’লে॥

পাঠান্তর / পাঠভেদ:

অভয় পদ সব লুটালে,
কিছু রাখলে না মা তনয় ব’লে॥
দাতার কন্যা দাতা ছিলে মা, শিখেছিলে মায়ের স্থলে।
তোমার পিতামাতা যেমনি দাতা তেমনি দাতা আমায় হ’লে॥
ভাঁড়ার জিম্মা যাঁর কাছে মা, সে-জন তোমার পদতলে।
ঐ যে ভাং খেয়ে শিব সদাই মত্ত, কেবল তুষ্ট বিল্বদলে
জন্ম-জন্মান্তরেতে মা, কত দুঃখ আমায় দিলে
রামপ্রসাদ বলে এবার মোলে ডাকব সর্বনাশী ব’লে

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:অপার সংসার, নাহি পারাপার – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আছি তেঁই তরুতলে বসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑