• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অপার সংসার, নাহি পারাপার – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » অপার সংসার, নাহি পারাপার – লিরিক্স – রামপ্রসাদ সেন

অপার সংসার, নাহি পারাপার – লিরিক্স – রামপ্রসাদ সেন

গাঢ়া-ভৈরবী – ঠুংরী।

অপার সংসার, নাহি পারাবার।
ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ্, বিপদে তারিণী,
কর গো নিস্তার॥
যে দেখি তরঙ্গ অগাধ বারি,
ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে বা মরি,
তার কৃপা করি, কিঙ্কর তোমারি,
দিয়ে চরণতরী, রাখ এইবার॥
বহিছে তুফান নাহিক বিরাম,
থরথর অঙ্গ কাঁপে অবিরাম,
পূরাও মনস্কাম, জপি তারা নাম,
তারা তব নাম সংসারের সার॥
কাল গেল কালী হ’ল না সাধন,
প্রসাদ বলে গেল বিফলে জীবন,

পাঠান্তর / পাঠভেদ:

গাঢ়াভৈরবী – ঠুংরী

অপার সংসার, নাহি পারাপার।
ভরসা শ্রীপদ, সঙ্গের সম্পদ,
বিপদে তারিণী, করগো নিস্তার।
যে দেখি তরঙ্গ অগাধ বারি,
ভয়ে কাঁপে অঙ্গ, ডুবে বা মরি।
তার কৃপা করি, কিঙ্কর তোমারি,
দিয়ে চরণ-তরি, রাখ এইবার॥
বহিছে তুফান নাহিক বিরাম,
থরথর অঙ্গ কাঁপে অবিরাম।
পূরাও মনস্কাম, জপি তারানাম,
তারা তব নাম সংসারের সার॥
কাল গেল কালী হ’ল না সাধন,
প্রসাদ বলে গেল বিফলে জীবন।
এ ভব-বন্ধন, কর বিমোচন,
মা বিনে তারিণী কারে দিব ভার

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:অন্নপূর্ণার ধন্য কাশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:অভয় চরণ সব লুটালে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑