• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আছি তেঁই তরুতলে বসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আছি তেঁই তরুতলে বসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

আছি তেঁই তরুতলে বসে – লিরিক্স – রামপ্রসাদ সেন

প্রসাদী সুর একতালা।

আছি তেঁই তরুতলে ব’সে।
মনের আনন্দে আর হরষে॥
আগে ভাঙাব গাছের পাতা, ডাঁটিফল ধরিব শেষে॥
রাগ-দ্বেষ-লোভ-আদি, পাঠাব সব বনবাসে।
রব রসাভাষে, হা প্রত্যাশে ফলিতার্থ সেই রসে॥
ফলে ফলে সুফল লয়ে, যাইব আপন নিবাসে।
আমার বিফলকে ফল দিয়ে, ফলাফল ভাসাও নৈরাশে॥
মন কর কি, লও যে সুধা, দুজনাতে মিলে মিশে।
খাবে একই নিশ্বাসে যেন, সূর্য তেজে সকল শোষে॥
রামপ্রসাদ বলে আমার কোষ্ঠী শুদ্ধ তারাবেশে।
মাগী জানে না যে মন-কপাটে,
খিল দিয়েছি বড় ক’সে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

আছি তেঁই তরুতলে বসে।
মনের আনন্দে আর হরিষে॥
আগে ভাঙবো গাছের পাতা, ডাঁটি ফল ধরিব শেষে॥
রাগ-দ্বেষ-লোভ-আদি রেখে দূরদেশে।
রব রসাভাষে হা প্রত্যাশে, ফলিতার্থ সেই রসে॥
ফলের ফলে সুফল লয়ে যাইব নিবাসে।
আমার বিফলকে ফল দিয়ে, ফলাফল ভাসাও নৈরাশে॥
মন কর কি লওরে সুধা দুজনাতে মিশে।
খাবে একই নিঃশ্বাসে যেন সূর্যসম শোষে॥
রামপ্রসাদ বলে আমার কোষ্ঠশুদ্ধি তারাবেশে।
মাগী জানে না যে মন-কপাটে খিল দিয়াছি কোসে॥

পাঠান্তর / পাঠভেদ:

আছি তেঁই তরুতলে বসে।
মনের আনন্দে হরিষে॥
আগে ভাঙবো গাছের পাতা ডাঁটি ফল ধরিব শেষে
রাগ-দ্বেষ-আদি দোষ রেখে দূরদেশে।
রব রসাভাষে হা প্রত্যাশে ফলিতার্থ রসে॥
ফলের জলে সুফল লোয়ে যাইব নিবাসে।
আমার বিফলকে ফল দিয়া, ফলাফল ভাসায়ে
নৈরাশে॥
মন্ কর কি লওরে সুধা দুজনাতে মিশে।
খাবে একই নিশ্বাসে যেন সূর্যসম শোষে॥
রামপ্রসাদ বলে আমার কোষ্ঠশুদ্ধি তারাবেশে।
মাগী জানেনা যে মন-কপাটে খিল দিয়েছি কোসে॥

Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:অভয় চরণ সব লুটালে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:আমায় কি ধন দিবি তোর কি ধন আছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑