• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখি কহবি কানুর পায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সখি কহবি কানুর পায়

প্রবাস ।। কানড়া ।।

সখি, কহবি কানুর পায়।
সে সুখ সায়র,                    দৈবে শুকায়ল,
তিয়াষে পরাণ যায়।।
সখি ধরবি কানুর কর।
আপনা বলিয়া,                  বোল না তেজবি,
মাগিয়া লইবি বর।।
সখি, যতেক মনের সাধ।
শয়নে স্বপনে,                  করিনু ভাবনে,
বিহি সে করল বাদ।।
সখি, হাম সে অবলা তায়।
বিরহ আগুণ,                  হৃদয়ে দ্বিগুণ,
সহন নাহিক যায়।।
সখি, বুঝিয়া কানুর মন।
যেমন করিলে,                  আইসে, কইবে,
দ্বিজ চণ্ডীদাস ভণ।।

——————-

হৃদয়ে দ্বিগুণ – পাঠান্তর—“দহনে দ্বিগুণ”। – প, ক, ত।
আইসে কইবে – বিভিন্ন পাঠ—“আইসে সে জন”। – ঐ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সখিরে বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবী লতা
Next Post:শ্যাম শুকপাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান ফান্দে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑