• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখিরে বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবী লতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সখিরে বরষ বহিয়া গেল বসন্ত আওল ফুটল মাধবী লতা

প্রবাস ।। সিন্ধুড়া ।।

সখিরে, বরষ বহিয়া গেল, বসন্ত আওল,
ফুটল মাধবী লতা।
কুহু কুহু করি,                      কোকিল কুহরে,
গুঞ্জরে ভ্রমরী যতা।।
আমার মাথার কেশ,                     সুচারু অঙ্গের বেশ,
পিয়া যদি মথুরা রহিল।
ইহ নব যৌবন,                     পরশ রতন ধন,
কাচের সমান ভেল।।
কোন্‌ সে নগরে,                     নাগর রহল,
নাগরী পাইয়া ভোর।
কোন গুণবতী,                     গুণেতে বেঁধেছে,
লুবধ ভ্রমর মোর।।
যাও সহচরি,                     মথুরা মণ্ডলে,
বলিও আমার কথা।
পিয়া এই দেশে,                     আসে বা না আসে,
জানিয়া আইস হেথা।।
বিধুমুখী বোলে,                     সহচরী চলে,
নিদয় নিঠুর পাশ।
সহচরী সনে,                     ভণয়ে ভর্ত্‌সয়ে,
কবি বড়ু চণ্ডীদাস।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কালি বলি কালা গেল মধুপুরে সে কালের কত বাকি
Next Post:সখি কহবি কানুর পায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑