• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যাম শুকপাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান ফান্দে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শ্যাম শুকপাখী সুন্দর নিরখি রাই ধরিল নয়ান ফান্দে

মাথুর ।। ধানশী ।।

শ্যাম শুকপাখী,                    সুন্দর নিরখি,
রাই ধরিল নয়ান ফান্দে।
হৃদয় পিঞ্জরে,                   রাখিল সাদরে,
মনোহি শিকলে বান্ধি (১)।।
তারে প্রেম সুধা নিধি দিয়ে।
তারে পুষি পালি,                   ধরাইল বুলি,
ডাকিত রাধা বলিয়ে।।
এখন হয়ে অবিশ্বাসী,                   কাটিয়া আকুসি (২),
পলায়ে এসেছে পুরে (৩)।
সন্ধান করিতে,                   পাইনু শুনিতে,
কুবুজা (৪) রেখেছে ধরে।।
আপনার ধন,                   করিতে প্রার্থন,
রাই পাঠাইল মোরে।
চণ্ডীদাস দ্বিজ,                   তব তজবিজে (৫),
পেতে পারে কি না পারে।।

——————-

(১) তাহাকে হৃদয় পিঞ্জরে মন শিকলে বাঁধিয়া অতি আদর করিয়া রাখিল।
(২) শিকলের কড়া যাহা দ্বারা পাখীর পা আবদ্ধ রাখা হয়।
(৩) মথুরাপুরে।
(৪) সাধারণী রসের পাত্রী।
(৫) বিচারে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সখি কহবি কানুর পায়
Next Post:বিরহ কাতরা বিনোদিনী রাই পরাণে বাঁচে না বাঁচে

Reader Interactions

Comments

  1. Tarun Kumar Roy

    October 19, 2026 at 9:20 am

    All kirtan gan padabali please cited.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑