• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

মান ।। ধানশী ।।

ললিতার বাণী,                      শুনি বিনোদিনী
প্রসন্ন বদনে কয়।
আমিত কেবল                     তোদের অধীন,
যা বল শুনিতে হয়।।
সখি তোরা মোর কর এহি হিতে!
আর যেন কখন,                      না করে এমন,
পুছ উহায় ভাল মতে।।
পুন যদি আর                     এমত ব্যাভার
করয়ে এ ব্রজ ভূমে।
উহার প্রণতি                     শ্রবণ গোচরে
না করিব এ জনমে।
এত শুনি হরি                     গলে বাস ধরি
কহয়ে কাতর বাণী!
শুন বিনোদিনি                     জনমে জনমে
আমি আছি প্রেমে ঋণী।।
এত শুনি গোরি,                     দু বাহু পসারি
বঁধুয়া করিল কোলে।
এই খানে হয়,                     রসামৃত ময়,
চণ্ডীদাসে ইহা বলে।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:আসি সহচরী কহে ধিরি ধিরি শুনহ নাগর রায়
Next Post:ছিছি মানের লাগি শ্যাম বঁধুরে হারাইয়া ছিলাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑