• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসি সহচরী কহে ধিরি ধিরি শুনহ নাগর রায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আসি সহচরী কহে ধিরি ধিরি শুনহ নাগর রায়

মান ।। শ্রীরাগ ।।

আসি সহচরী,                কহে ধিরি ধিরি,
শুনহ নাগর রায়।
অনেক যতনে,               ঘুচাইলাম মানে,
ধরিয়া রাইয়ের পায়।।
তবে যদি আর,               মান থাকে তার,
মানবি আপন দোষ।
তোমার বদন,               মলিন দেখিলে,
ঘুচিবে এখনি রোষ।।
তুরিত গমনে,               এস আমা সনে,
গলেতে ধরিয়া বাস।
সো হেন নাগর,               হইয়া কাতর,
দাঁড়াইলা রাইয়ের পাশ।।
রাই কমলিনী,               হেরি গুণমণি,
বঁধুয়া লইল কোলে।
দুহুঁক হৃদয়ে               আনন্দ বাড়িল,
দ্বিজ চণ্ডীদাসে বলে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:রাইক ঐছন সকরূণ ভাব শুনি সখী আয়ল কানুক পাশ
Next Post:ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑