• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ছিছি মানের লাগি শ্যাম বঁধুরে হারাইয়া ছিলাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » ছিছি মানের লাগি শ্যাম বঁধুরে হারাইয়া ছিলাম

মান ।। ধানশী ।।

ছিছি মানের লাগি,                         শ্যাম বঁধুরে,
হারাইয়া ছিলাম।
শ্যামল সুন্দর,                        মধুর মূরতি,
পরশে শীতল হৈলাম।।
শ্রীমধুমঙ্গলে,                       আন কুকূহলে,
ভুঞ্জাও ওদন দধি।
হারাধন যেন,                       পুনহি মিলল,
সদয় হইল বিধি।।
নিজ সুখরসে,                       পাপিনী পরশে,
না জানে পিয়াক সুখ।
কহে চণ্ডীদাসে,                       এ লাগি আমার,
মনেতে উঠয়ে দুখ।।

——————-

শ্রীমধুমঙ্গল :–
“বিশেষ রহস্যকারী বিদূষক দল। তার মধ্যে বিশেষতঃ শ্রীমধুমঙ্গল।।
শ্রীকৃষ্ণ থাকেন যবে প্রিয়গণ সনে। তথায় যাইতে নারে নর্ম্ম সখাগণে।।”
—ভক্তমাল।
ভুঞ্জাও – ভোজন করাও। ওদন – অন্ন।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:ললিতার বাণী শুনি বিনোদিনী প্রসন্ন বদনে কয়
Next Post:ছিছি দারূণ মানের লাগিয়া বন্ধুরে হারাইয়া ছিলাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑