• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ

আপনা আপনি,                    দিবস রজনী
ভাবিয়ে কতেক দুখ।
যদি পাখা পাই,                    পাখী হয়ে যাই,
না দেখাই পাপ মুখ।।
সই বিধি দিল মোরে শোকে।
পিরিতি করিয়া,                     আশা না পুরল,
কলঙ্ক ঘোষিল লোকে।।
হাম অভাগিনী,                    তাতে একাকিনী,
নহিল দোসর জনা।
অভাগিয়া লোকে,                    যত বোলে মোকে,
তাহা যে না যায় শুনা।।
বিধি যদি শুনিত,                    মরণ হইত,
ঘুচিত সকল দুখ।
চণ্ডীদাসে কয়,                    এমতি হইলে,
পিরীতির কিবা সুখ।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

ঘোষিল – ঘোষণা করিল।

হাম অভাগিনী, তাতে একাকিনী – পাঠান্তর–\”এতেক কামিনী, আমি অভাগিনী\”–প্রা, কা, সং।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম
Next Post:পরের রমনী ঘুচিবে কখনি এমনি করিবে ধাতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑