• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » শুন কমলিনি চল কুল রাখি আর না করিও নাম

শুন কমলিনি,                   চল কুল রাখি,
আর না করিও নাম।
সে যে, কালিয়া মূরতি,                   কালিয়া প্রকৃতি,
কালা খল নাম শ্যাম।।
জনক জননী,                   তেজিয়া আপনি,
অন্যের হইয়া মজে।
রাম অবতারে,                   জানকি সীতারে,
বিনি অপরাধে ত্যজে।।
উহার চরিত,                   আছয়ে বিদিত,
বালী বধিবার কালে।
বলীকে ছলিয়া,                   পাতালে লইল,
কি দোষ উহার পেলে?
উহার চরিত,                   আছয়ে বিদিত,
হৃদয় পাষাণ ময়।
উহার শরণে,                   যে মত রাবণে,
যোই সে শরণ লয়।।
চণ্ডীদাস ভণে,                   মরুক সে জনে,
যেবা পর চরচায় থাকে।
পিরীতি লাগিয়া,                   মরে সে ঝুরিয়া,
কুলেতে কি করে তাকে?

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। তুড়ি ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:শুন গো মরম সই যখন আমা জনম হইল নয়ন মুদিয়া রই
Next Post:আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑