• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পরের রমনী ঘুচিবে কখনি এমনি করিবে ধাতা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পরের রমনী ঘুচিবে কখনি এমনি করিবে ধাতা

পরের রমনী,                     ঘুচিবে কখনি,
এমনি করিবে ধাতা।
গোকুল নগরে,                     প্রতি ঘরে ঘরে,
না শুনি পিরীতি কথা।।
সই যে বোল সে বোল মোরে।
শপতি করিয়া,                     বলি দাঁড়াইয়া,
না রব এ পাপ ঘরে।।
গুরুর গঞ্জন,                     মেঘের গর্জ্জন,
কত না সহিব প্রাণে।
ঘর তেয়াগিয়া,                     যাইব চলিয়া,
রহিব গহন বলে।।
বনে যে থাকিব,                     শুনিতে না পাব,
এ পাপ জনের কথা।
গঞ্জন ঘুচিবে,                     হিয়া জুড়াইবে,
ঘুচিবে মনের ব্যথা।।
চণ্ডীদাস কয়,                     স্বতন্তরী হয়,
তবে সে এমন বটে।
সে সব কহিলে,                     করিতে পারিলে,
তবে সে এ পাপ ছুটে।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

কখনি – কখন। ধাতা – বিধাতা। শপতি – শপথ।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:আপনা আপনি দিবস রজনী ভাবিয়ে কতেক দুখ
Next Post:না জানে পিরীতি যারা নাহি পায় তাপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑