• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কে আছে বুঝিয়া শুঝিয়া বলিবে আমার পিয়ার পাশে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কে আছে বুঝিয়া শুঝিয়া বলিবে আমার পিয়ার পাশে

কে আছে বুঝিয়া,                       শুঝিয়া বলিবে,
আমার পিয়ার পাশে?
গোপত পিরীতি,                       না করে বেকতি,
শুনিয়া লোকেতে হাসে।।
গোপত বলিয়া,                       কেন বা বলিলে,
এমন করিল কেনে।
এমত ব্যাভার,                       না বুঝি তাহার,
পিরীতি যাহার সনে।।
সই! এমতি কেন বা হৈল।
পরের নারী,                       মনে যে হরি,
নিচয় ছাড়িয়া গেল।।
মোরা অভাগিনী,                       দিবস রজনী,
সোঙরি সোঙরি মরি।
কুলের কলঙ্ক,                       করিনু সালঙ্ক,
তবু যে না পানু হরি।।
পুরুষ পরশ,                       হইল দুরস,
বিছুরিলে আপন রীতি,
জনম অবধি,                       না পাই সোয়াতি,
কাঁদিয়া মরি যে নিতি।।
চণ্ডীদাস কয়,                       সুজন যে হয়,
এমতি না করে সে।
তাহার পিরীতি,                       পাষাণে লেখতি,
মুছিলেও নাহি ঘুচে।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

পাশে – নিকটে। গোপত – গুপ্ত, গোপনীয়। সালঙ্ক – অলঙ্কার। সোয়াতি – সোয়াস্তি। লেখতি – লিখিত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কানু সে জীবন জাতি প্রাণধন এ দুটি নয়ান-তারা
Next Post:সই কেমনে ধরিব হিয়া আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑