• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কানু সে জীবন জাতি প্রাণধন এ দুটি নয়ান-তারা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » কানু সে জীবন জাতি প্রাণধন এ দুটি নয়ান-তারা

কানু সে জীবন,                       জাতি প্রাণধন,
এ দুটি নয়ান-তারা।
হিয়ার মাঝারে,                       পরাণ পুতলি,
নিমিখে নিমিখ হারা।।
তোরা কুলবতী,                       ভজ নিজ পতি,
যার মনে যেবা লয়।
ভাবিয়া দেখিলাম,                       শ্যাম বঁধু বিনে,
আর কেহ মোর নয়।।
কি আর বুঝাও,                       ধরম করম,
মন স্বতন্তরী নয়।
কুলবতী হইয়া,                       পিরীতি আরতি,
আর কার জানি হয়।।
যে মোর করম,                       কপালে আছিলা,
বিধি মিলাওল তায়।
তোরা কুলবতী,                       ভজ নিজ পতি,
থাক ঘরে কুল লয়।।
গুরু দূরজন,                       বলে কুবচন,
সে মোর চন্দন চুয়া।
শ্যাম অনুরাগে,                       এ তনু বেচিনু,
তিল তুলসী দিয়া।।
পড়ছি দুর্জ্জন,                       বলে কুবচন,
না যাব সে লোক পাড়া।
চণ্ডীদাসে কয়,                       কানুর পিরীতি,
জাতি কুল শীল ছাড়া।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। শ্রীরাগ ।।

স্বতন্তরী – স্বতন্ত্র।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:তাহারে বুঝাই সই পেলে তার লাগি
Next Post:কে আছে বুঝিয়া শুঝিয়া বলিবে আমার পিয়ার পাশে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑