• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাহারে বুঝাই সই পেলে তার লাগি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » তাহারে বুঝাই সই পেলে তার লাগি

তাহারে বুঝাই সই! পেলে তার লাগি।
ননদী-বচনে যেন বুকে উঠে আগি।।
কাহারে না কহি কথা রহি দুখে ভাসি।
ননদী দ্বিগুণ বাদী এ পোড়া পড়সি।।
কাহারে কহিব দুখ যাব আমি কোথা।
কার সনে কব আর কালা কানুর কথা?
যত দূরে যায় মন তত দূরে যাব।
পিরীতি পরাণভোগী কোথা গেলে পাব।।
তাহারে কহিব দুখ বিনয় করিয়া।
চণ্ডীদাস কহে তবে জুড়াইবে হিয়া।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। সিন্ধুড়া ।।

আগি – আগুন।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:নিশ্বাস ছাড়িতে না দেয় ঘরের গৃহিণী
Next Post:কানু সে জীবন জাতি প্রাণধন এ দুটি নয়ান-তারা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑