• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সই কেমনে ধরিব হিয়া আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সই কেমনে ধরিব হিয়া আমার বঁধুয়া আন বাড়ি যায় আমার আঙিনা দিয়া

সই! কেমনে ধরিব হিয়া?
আমার বঁধুয়া,                      আন বাড়ি যায়,
আমার আঙিনা দিয়া!
সে বঁধু কালিয়া,                      না চায় ফিরিয়া,
এমতি করিল কে?
আমার অন্তর,                      যেমন করিছে,
তেমতি হউক সে।।
যাহার লাগিয়া,                      সব তেয়াগিনু,
লোকে অপযশ কয়।
সেই গুণ নিধি,                      ছাড়িয়া পিরীতি,
আর জানি কার হয়?
আপনা আপনি,                      মন বুঝাইতে,
পরতীত নাহি হয়।
পরের পরাণ,                      হরণ করিলে,
কাহার পরাণে সয়?
যুবতী হইয়া,                      শ্যাম ভাঙাইয়া,
এমতি করিল কে?
আমার পরাণ,                      যে মতি করিছে,
সে মতি হউক সে।।
কহে চণ্ডীদাস,                      করহ বিশ্বাস,
যে শুনি উত্তম মুখে।
কেবা কোথা ভাল,                      আছয়ে সুন্দরী,
দিয়া পরমনে দুখে।।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:কে আছে বুঝিয়া শুঝিয়া বলিবে আমার পিয়ার পাশে
Next Post:দেখিব যে দিনে আপন নয়নে কহিতে তা সনে কথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑