• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মন

আগুনি জ্বালিয়া,                         মরিব পুড়িয়া,
কত নিবারিব মন।
গরল ভখিয়া                         মো পুনি মরিব,
নতুবা লউক সমন।।
সই! জ্বালহ অনল চিতা!
সীমন্তিনী লইয়া,                         কেশ সাজাইয়া,
সিন্দুর দেহ সে সীঁথায়।। ধ্রু।
তনু তেয়াগিয়া,                         সিদ্ধ যে হইব,
সাধিব মনের যত।
মরিলে সে পতি,                         আসিবে সংহতি,
আমারে সেবিবে কত।।
তখন জানিবে,                         বিরহ বেদনা,
পরের লাগিয়া যত।
তাপিত হইলে,                         তাপ যে জানয়ে,
তাপ হয় যে কত।।
বিরহ বেদন,                         না জানে আপন,
দরদের দরদী নয়।
চণ্ডীদাস ভণে,                         পর দরদের,
দরদী হইলে হয়।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। তুড়ি ।।

আগুনি – আগুন। মো – আমি। সীমন্তিনী – সধবা স্ত্রী। দরদের – ব্যথার।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে
Next Post:সই না কহ ও সব কথা কালার পিরীতি যাহার লাগিল জনম হইতে ব্যথা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑