• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সই না কহ ও সব কথা কালার পিরীতি যাহার লাগিল জনম হইতে ব্যথা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সই না কহ ও সব কথা কালার পিরীতি যাহার লাগিল জনম হইতে ব্যথা

সই না কহ ও সব কথা।
কালার পিরীতি,                  যাহার লাগিল,
জনম হইতে ব্যথা।।
কালিন্দীর জল,                  নয়ানে না হেরি,
বয়ানে না বলি কালা।
তথাপি সে কালা,                  অন্তরে জাগয়ে,
কালা হৈল জপমালা।।
বঁধুর লাগিয়া,                  যোগিনী হইব,
কুণ্ডল পরিব কাণে।
সবার আগে,                  বিদায় হইয়া,
যাইব গহন বনে।।
গুরু পরিজন,                  বলে কুবচন,
না যাব লোকের পাড়া।
চণ্ডীদাস কহে,                  কানুর পিরীতি,
জাতি কুলশীল ছাড়া।

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। ধানশী ।।

কালিন্দীর – যমুনার।
বয়ানে – বদনে।
অন্তরে জাগয়ে – পাঠান্তর–\”অন্তর না ছাড়ে।\” প্রা, কা, সং।
বিদায় হইয়া – পাঠান্তর–\”কহিয়া বলিয়া।\” প্রা, কা, সং।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মন
Next Post:কাস জল ঢালিতে সই কালা পড়ে মনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑