• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে

দেখিলে কলঙ্কীর মুখ কলঙ্ক হইবে।
এ জনার মুখ আর দেখিতে না হবে।।
ফিরি ঘরে যাও নিজ ধরম লইয়া।
দেশে দেশে ভরমিব যোগিনী হইয়া।।
কাল মাণিকের মালা গাঁথি নিব গলে।
কানু গুণ যশ কাণে পরিব কুণ্ডলে।।
কানু-অনুরাগ রাঙ্গা বসন পরিব।
কানুর কলঙ্ক ছাই অঙ্গেতে লেপিব।।
চণ্ডীদাস কহে কেন হইলা উদাস।
মরণের সাথি যেই, সে কি ছাড়ে পাশ!

————–

অনুরাগ।–সখী সম্বোধনে ।। সিন্ধুড়া ।।

ভরমিব – ভ্রমিব।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:তোমরা মোরে ডাকিয়া সুধাও না প্রাণ আন চান বাসি
Next Post:আগুনি জ্বালিয়া মরিব পুড়িয়া কত নিবারিব মন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑