• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পদউধ কাক কোকিলের ডাক জানাইল রজনী শেষ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পদউধ কাক কোকিলের ডাক জানাইল রজনী শেষ

পদউধ কাক,                     কোকিলের ডাক,
জানাইল রজনী শেষ।
তুরিতে নাগরী,                     গেলা নিজ ঘরে,
বাঁধিতে বাঁধিতে কেশ।।
অবশ আলিসে,                    ঠেসনা বালিসে,
ঘুমে ঢুলু ঢুলু আঁখি।
বসন ভূষণ,                     হৈয়াছে বদল,
তখন উঠিয়া দেখি।।
ঘরে মোর বাদী,                     শাশুড়ী ননদী
মিছা তোলে পরিবাদ।
জানিলে এখন,                    হইবে কেমন,
বড় দেখি পরমাদ।।
চণ্ডীদাস কহে,                     শুনলো সুন্দরি,
তুমি সে বড়ুয়ার বহু।
শ্যামের মোহন,                     গুণের কারণ,
লখিতে নারিবে কেহু।।

————–

কুঞ্জভঙ্গ ।। সুহই ।।

পদউধ – দৈয়াল।
জানাইল রজনী শেষ – পাঠান্তর–\”জাগিয়া যামিনী শেষ।\”–প, ক, ত।
জানিলে এখন, হইবে কেমন, বড় দেখি পরমাদ – পাঠান্তর–\”কানুর পিরীতি, কি জানি হইল, বড় দেখি পরমাদ।।\”-প্রা, কা, সং।
বহু – বধু।
গুণের – পাঠান্তর-\”মায়ার।\” প্রা, কা, সং।
লখিতে নারিবে কেহু – বিভিন্নপাঠ–\”রাখিতে না পারে কেহ।।\”–প, ক, ত।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:একে কুলবতী ধনী তাহে সে অবলা
Next Post:প্রভাতকালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑