• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রভাতকালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » প্রভাতকালের কাক কোকিল ডাকিল দেখিয়া রজনী শেষ

প্রভাতকালের কাক,                     কোকিল ডাকিল
দেখিয়া রজনী শেষ।
উঠিয়া নাগর,                     তুরিত গেল যে,
বাঁধিতে বাঁধিতে কেশ।।
সই তোরে সে বলিয়া কথা।
সে বঁধু কালিয়া,                     না গেল বলিয়া,
মরমে রহল ব্যথা।।
রহিয়া আলিসে,                     ঠেসনা বালিসে,
ঢুলু ঢুলু দুটি আঁখি।
বসনে বসনে                     বদল হৈয়াছে,
এখন উঠিয়া দেখি।।
ঘরে মোর বাদী,                     শ্বাশুড়ী ননদী,
মিছা করে পরিবাদ।
ইহাতে এমন,                    করিব কেমন,
কি হইল পরমাদ।।
চণ্ডীদাস কহে,                     মনের আহ্লাদে,
শুনহে রসিক জন।
সদা জ্বালা যার,                     তবে সে তাহার,
মিলয়ে পিরীতি ধন।।

————–

কুঞ্জভঙ্গ ।। ধানশী ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পদউধ কাক কোকিলের ডাক জানাইল রজনী শেষ
Next Post:আজুকার নিশি নিকুঞ্জে আসি করিল বিবিধ রাস

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑