• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একে কুলবতী ধনী তাহে সে অবলা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » একে কুলবতী ধনী তাহে সে অবলা

একে কুলবতী ধনী তাহে সে অবলা।
ঠেকিল বিষম প্রেমে কত সবে জ্বালা।।
অকথন বেয়াধি এ, কহা নাহি যায়।
যে করে কানুর নাম, ধরে তার পায়।।
পায়ে ধরি কাঁদে সে চিকুর গড়ি যায়।
সোণার পুতলি যেন ভূমেতে লোটায়।।
পুছয়ে কানুর কথা ছল ছল আঁখি।
কোথায় দেখিলা শ্যাম কহ দেখি সখি।।
চণ্ডীদাস কহে কাঁদ কিসের লাগিয়া।
সে কালা আছয়ে তোর হৃদয়ে জাগিয়া।।

————–

সম্ভোগ মিলন ।। সুহই ।।

পুছয়ে – জিজ্ঞাসা করে।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:নিতই নূতন পিরীতি দুজন তিলে তিলে বাঢ়ি যায়
Next Post:পদউধ কাক কোকিলের ডাক জানাইল রজনী শেষ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑