• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরীতি পিরীতি এ রীতি মূরতি হৃদয়ে লাগল সে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পিরীতি পিরীতি এ রীতি মূরতি হৃদয়ে লাগল সে

পিরীতি পিরীতি,                   এ রীতি মূরতি,
হৃদয়ে লাগল সে।
পরাণ ছাড়িলে,                   পিরীতি না ছাড়ে,
পিরীতি গঢ়ল কে।।
পিরীতি বলিয়া,                   এ তিন আঁখর,
না জানি আছিল কথা।
পিরীতি কণ্টক,                  হিয়ায় ফুটিল,
পরাণ পুতলী যথা।।
পিরীতি পিরীতি,                   পিরীতি অনল,
দ্বিগুণ জ্বলিয়া গেল।
বিষম অনল,                  নিবাইল নহে,
হিয়ায় রহিল শেল।।
চণ্ডীদাস বাণী,                   শুন বিনোদিনি,
পিরীতি না কহে কথা।
পিরীতি লাগিয়া,                   পরাণ ছাড়িলে,
পিরীতি মিলায় তথা।।

————–

প্রেম বৈচিত্ত ।। শ্রীরাগ ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি বলিয়া একটি কমল রসের সাগর মাঝে
Next Post:সই পিরীতি আখর তিন

Reader Interactions

Comments

  1. Abir Khan

    May 25, 2026 at 8:05 pm

    ,সুন্দর

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑