• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিরীতি বলিয়া একটি কমল রসের সাগর মাঝে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » পিরীতি বলিয়া একটি কমল রসের সাগর মাঝে

পিরীতি বলিয়া,                        একটি কমল,
রসের সাগর মাঝে।
প্রেম পরিমল,                        লুবধ ভ্রমর,
ধায়ল আপন কাজে।।
ভ্রমরা জানয়ে,                        কমল মাধুরী,
তেঁহ সে তাহার বশ।
রসিক জানয়ে,                        রসের চাতুরী,
আনে কহে অপযশ।।
সই! একথা বুঝিবে কে?
যে জন জানয়ে,                        সে যদি না কহে,
কেমনে ধরিবে দে।। ধ্রু।
ধরম করম,                        লোক চরচাতে,
এ কথা বুঝিতে নারে।
এ তিন আখর,                        যাহার মরমে,
সেই সে বলিতে পারে।।
চণ্ডীদাসে কহে,                        শুনল সুন্দরী
পিরীতি রসের সার।
পিরীতি রসের,                        রসিক নহিলে,
কি ছার পরাণ তার।।

————–

প্রেম বৈচিত্ত ।। শ্রীরাগ ।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি সুখের সাগর দেখিয়া নাহিতে নামিলাম তায়
Next Post:পিরীতি পিরীতি এ রীতি মূরতি হৃদয়ে লাগল সে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑