• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সই পিরীতি আখর তিন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » সই পিরীতি আখর তিন

সই! পিরীতি আখর তিন।
জনম অবধি,                     ভাবি নিরবধি,
না জানিয়ে রাতি দিন।।
পিরীতি পিরীতি,                     সব জনা কহে,
পিরীতি কেমন রীত।
রসের স্বরূপ,                     পিরীতি মূরতি,
কেবা করে পরতীত।।
পিরীতি মন্তর,                     জপে যেই জন,
নাহিল তাহার মূল।
বন্ধুর পিরীতি,                    আপনা বেচিনু,
নিছি দিনু জাতি কূল।।
সে রূপ সায়রে,                     নয়ন ডুবিল,
সে গুণে বাহিল হিয়া।
সে সব চরিতে,                     ডুবল যে চিতে,
নিবারিব কিনা দিয়া।।
খাইতে খেয়েছি,                    শুইতে শুয়েছি,
আছিতে আছিয়ে ঘরে।
চণ্ডীদাস কহে,                     ইঙ্গিত পাইলে,
অনল দিয়ে দুয়ারে।।

————–

প্রেম বৈচিত্ত ।। শ্রীরাগ ।।

পরতীত – প্রত্যয়। নিছি – জলাঞ্জলি।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:পিরীতি পিরীতি এ রীতি মূরতি হৃদয়ে লাগল সে
Next Post:পিরীতি বলিয়া এ তিন আখর সিরজিল কোন ধাতা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑