• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী

চলল দূতী                  কুঞ্জর জিতি
মন্থরগতি-গামিনী।
খঞ্জন দিঠি                 অঞ্জন মিঠি
চঞ্চলমতি-চাহনি।।
জঙ্গল-তট-                 পন্থ নিকট
আসিক দেখিল গোপিনী।
গোপ সঙ্গে                 শ্যাম রঙ্গে
গোঠে কয়ল সাজনি।।
না পাঞা বিরল                 আখি ছলছল
ভাবিঞা আকুল গোপিকা।
নাহ-রমন-                 দরশন বিনু
কৈছে জীয়ব রাধিকা।।
যামুন-কূল                 চম্পক-মূল
তাঁহি বসিল নাগরী।
দীনবন্ধু                 পড়ল ধন্ধ
হইল বিপদ-পাগলী।।

———————
দূতী-সংবাদ ।। দীনবন্ধু দাস ।।

Category: পদাবলী-কীর্তনTag: দীনবন্ধু দাস
Previous Post:যে মোর অঙ্গের পবন-পরশে অমিয়া-সায়রে ভাসে
Next Post:চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী অতএ হাম বুঝিয়ে অনুমানে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑