• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যে মোর অঙ্গের পবন-পরশে অমিয়া-সায়রে ভাসে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » যে মোর অঙ্গের পবন-পরশে অমিয়া-সায়রে ভাসে

যে মোর অঙ্গের                    পবন-পরশে
অমিয়া-সায়রে ভাসে।
এক আধ-তিলে                   মোরে না দেখিলে
যুগ শত হেন বাসে।।
সই সে কেনে এমন হৈল।
কঠিন গান্দিনী-                   তনয় কি গুণে
তারে উদাসীন কৈল।। ধ্রু ।।
পরাণে পরাণে                   বান্ধা যেই জনে
তাহারে করিয়া ভিন।
মথুরা-নগরে                   থুইয়া কার ঘরে
সোঙরি জীবন ক্ষীণ।।
কেমন গোঙাব                    এ দিন-রজনী
তাহার দরশ বিনে।
বিরহ-দহনে                   এ দেহ মলিন
আকুল হউনু দীনে।।
অন্তর-বাহির                   মলিন শরীর
জীবনে নাহিক আশ।
শুনিয় বেয়াকুল                   হইয়া ধাইয়া
চলিল শঙ্কর-দাস।।

—————
মাথুর-বিরহ ।। শঙ্কর দাস ।।

Category: পদাবলী-কীর্তনTag: শঙ্কর দাস
Previous Post:আজু কেগো মুরলী বাজায় এত কভু নহে শ্যাম রায়
Next Post:চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑