• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজু কেগো মুরলী বাজায় এত কভু নহে শ্যাম রায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আজু কেগো মুরলী বাজায় এত কভু নহে শ্যাম রায়

আজু কেগো মুরলী বাজায়।
এত কভু নহে শ্যাম রায়।।
ইহার গৌর বরণে করে আলো।
চূড়াটী বাঁধিয়া কেবা দিল।।
আহার ইন্দ্র-নীল কান্তি তনু।
এত নহে নন্দ সুত কানু।।
ইহার রূপ দেখি নবীন আকৃতি।
নটবর বেশ পাইল কথি।।
বনমালা গলে দোলে ভাল।
এনা বেশ কোন্‌ দেশি ছিল।।
কে বানাইল হেন রূপ খানি।
ইহার বামে দেখি চিকন বরণী।।
নীল উজলি নীলমণি।
হবে বুঝি ইহার সুন্দরী।।
সখীগণ কএ ঠারা ঠারি।
কুঞ্জে ছিল কানু কমলিনী।
কোথায় গেল কিছুই না জানি।।
আজু কেন দেখি বিপরীত।
হবে বুঝি দোঁহার চরিত।।
চণ্ডীদাস মনে মনে হাসে
এরূপ হইবে কোন্‌ দেশে?

———————
ইহা সম্ভোগ মিলনের পদ।
কথি—কোথায়। এনা—এমন। উজলি—উজ্জ্বল। কমলিনী—শ্রীরাধিকা।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:বঁধু কি আর বলিব তোরে (অলপ বয়সে পিরীতি করিয়া)
Next Post:যে মোর অঙ্গের পবন-পরশে অমিয়া-সায়রে ভাসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑