• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বঁধু কি আর বলিব তোরে (অলপ বয়সে পিরীতি করিয়া)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » বঁধু কি আর বলিব তোরে (অলপ বয়সে পিরীতি করিয়া)

শ্রীগৌরচন্দ্র ।। ভাব সম্মিলন ।। সুহই ।।

বঁধু কি আর বলিব তোরে!
অলপ বয়সে,                  পিরীতি করিয়া,
রহিতে না দিলি ঘরে।।
কামনা করিয়া,                 সাগরে মরিব,
সাধিব মনেরি সাধা।
মরিয়া হইব,                 শ্রীনন্দের নন্দন,
তোমারে করিব রাধা।।
পিরীতি করিয়া,                 ছাড়িয়া যাইব,
রহিব কদম্ব তলে।
ত্রিভঙ্গ হইয়া,                 মুরলী বাজাব,
যখন যাইবে জলে।।
মুরলি শুনিয়া,                 মোহিত হইবা,
সহজ কুলের বালা।
চণ্ডীদাস কয়,                 তখনি জানিবে,
পিরীতি কেমন জ্বালা।।

Category: পদাবলী-কীর্তনTag: চণ্ডীদাস
Previous Post:সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো
Next Post:আজু কেগো মুরলী বাজায় এত কভু নহে শ্যাম রায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑