• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো

সুজন বন্ধু রে আরে ও বন্ধু কোনবা দেশে থাকো
এই দাসীরে কান্দাইয়া রে
কোন দাসীর মন রাখো সুজন বন্ধু রে।
প্রেম শিখাইয়া চইলা গেলা রে আরে ও বন্ধু
লাগাইয়া মমতা
বুকের ওপর দিয়া গেলা রে
বিনা কাষ্ঠের চিতা সুজন বন্ধু রে।
জৈষ্ঠ মাসে টলমল করে আরে ও বন্ধু
কচুপাতার পানি
সেই মতন ঝরিয়া পড়ে রে
নারীর যৌবনখানি সুজন বন্ধু রে।
উজান বাঁকে থাকো বন্ধু রে আরে ও বন্ধু
ভাটির দেশে থানা
চোখের দেখা মুখের হাসি রে
কে করেছে মানা সুজন বন্ধু রে।
নতুন ঝাড়ের বাঁশ কাটিয়া রে আরে ও বন্ধু
গাঙে দিলাম বানা
রাইতে আইও রাইতে যাইও রে
দিনে করি মানা সুজন বন্ধু রে।
কোন কলিমায় ডাকবো তোমায় রে আরে ও বন্ধু
কেমনে হবে সুখী
বিরহী উকিলের এ ভাবনায় রে
অন্ধ হইল আঁখি সুজন বন্ধু রে।

Category: ফোক গানTag: উকিল মুন্সি
Previous Post:আরে ও আষাঢ়িয়া পানি
Next Post:বঁধু কি আর বলিব তোরে (অলপ বয়সে পিরীতি করিয়া)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑