• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী অতএ হাম বুঝিয়ে অনুমানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী অতএ হাম বুঝিয়ে অনুমানে

চিরদিবস ভেল হরি                         রহল মথুরাপুরী
অতএ হাম বুঝিয়ে অনুমানে।
মধুনগর-যোষিতা                        সবহুঁ তারা পণ্ডিতা
বান্ধল মন সুরতরতি-দানে।।
গ্রাম্য-কুলবালিকা                        সহজে পশুপালিকা
হাম কিয়ে শ্যাম-উপভোগ্যা।
রাজকুলসম্ভবা                        ষোড়শী নবগৌরবা
যোগ্যজনে মিলয়ে যেন যোগ্যা।।
তত দিবস যাপই                        নিম্ব-ফল চাখই
অমিয়-ফল যাবত নাহি পাওয়ে।
অমিয়-ফল ভোজনে                        উদর-পরিপূরণে
নিম্বফল দিগে নাহি ধাওয়ে।।
তাবত অলি গুঞ্জরে                        যাই ধুতুরা-ফুলে
মালতী-ফুল যাবত নাহি ফুটে।
রাই-মুখ-কাহিনী                        শশিশেখরে শুনি
রোখে ধনী কহয়ে কিছু ঝুটে।।

—————-
মাথুর-বিরহবিলাপ ।। শশীশেখর ।।

Category: পদাবলী-কীর্তনTag: শশীশেখর
Previous Post:চলল দূতী কুঞ্জর জিতি মন্থরগতি-গামিনী
Next Post:অতি শীতল মলয়ানিল মন্দমধুর-বহনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑