• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি

দধি-মন্থ-ধ্বনি                    শুনইতে নীলমণি
আওল সঙ্গে বলরাম।
যশোমতী হেরি মুখ                     পাওল মরমে সুখ
চুম্বয়ে চাঁদ-বয়ান॥
কহে শুন যাদুমণি                    তোরে দিব ক্ষীর-ননী
খাইয়া নাচহ মোর আগে।
নবনী-লোভিত হরি                    মায়ের বন্ধন হেরি
কর পাতি নবনীত মাগে॥
রাণী দিল পূরি কর                    খাইতে রঙ্গিমাধব
অতি শুশোভিত ভেল তায়।
খাইতে খাইতে নাচে                    কটিতে কিঙ্কিণী বাজে
হেরি হরষিত ভেল মায়॥
নন্দ-দুলাল নাচে ভালি।
ছাড়িল মন্থন-দণ্ড                    উথলিল মহানন্দ
সঘনে দেই করতালি॥
দেখ দেখে রোহিণী                    গদ গদ কহে রাণী
যাদুয়া নাচিছে দেখ মোর।
ঘনরাম দাসে কয়                    রোহিণী আনন্দময়
দুঁহু ভেল প্রেমে বিভোর॥

Category: পদাবলী-কীর্তনTag: ঘনরাম দাস
Previous Post:বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ
Next Post:আজি খেলায় হারিলা কানাই (গোষ্ঠ ক্রীড়া)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑