• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » বন্দো প্রভু নিত্যানন্দ কেবল আনন্দকন্দ

বন্দো প্রভু নিত্যানন্দ                     কেবল আনন্দকন্দ
ঝলমল আভরণ সাজে |
দুই দিগে শ্রুতিমূলে                     মকরকুণ্ডল দোলে
গলে এক কৌস্তুভ বিরাজে ||
সুবলিত ভুজদণ্ড                     জিনি কবিবর-শুণ্ড
তাহাতে শোভয়ে হেমদণ্ড |
অরুণ অম্বর গায়                     সিংহের গমনে ধায়
দেখি কাঁপে অসুর পাষণ্ড ||
অঙ্গ দেখি শুদ্ধ স্বর্ণ                     দুটি আঁখি রক্তবর্ণ
তাহাতে ঝরায়ে মকরন্দ |
সুমেরু বাহিয়া যেন                     গঙ্গাধারা বহে হেন
দেখি সুরলোকের আনন্দ ||
সর্বাঙ্গে পুলক ছটা                     যেন কদম্বের ঘটা
লম্ফে কম্প হয় বসুমতী |
বীরদাপ মালশাটে                     শবদে ব্রহ্মাণ্ড ফাটে
দেখি ব্রহ্মলোক করে স্তুতি ||
চৈতন্যের প্রেমরত্ন                     জীবেরে করিয়া যত্ন
দিল পহু পরম আনন্দে |
কহে বৃন্দাবন দাসে                     আপনার কর্মদোষে
না ভজিলুঁ নিতাই পদদ্বন্দ্বে ||

Category: পদাবলী-কীর্তনTag: বৃন্দাবন দাস
Previous Post:নবদ্বীপ হেন গ্রাম ত্রীভূবনে নাঞি
Next Post:দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑