• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি খেলায় হারিলা কানাই (গোষ্ঠ ক্রীড়া)

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » আজি খেলায় হারিলা কানাই (গোষ্ঠ ক্রীড়া)

আজি খেলায় হারিলা কানাই
সুবলে করিয়া কান্ধে                       বসন আঁটিয়া বান্ধে
বংশী বটের তলে যাই।
শ্রীদাম বলাই লৈয়া                       চলিতে না পারে ধাইয়া
শ্রমজল ধারা পড়ে অঙ্গে।
এখন দেখিব যবে                       হইব বলাইর দিগে
আর না খেলিব কানাইর সঙ্গে।
কানাই না জিংতে কভু                       জিতিলে হারায়ে তভু
হারিলে জিতিয়ে বলরাম।
খেলায়া বলাইর সঙ্গে                       চড়িব কানাইর কান্ধে
নহে কান্ধে নিব ঘনশ্যাম।
মত্ত বলাইচান্দে                       কে করিতে পারে কান্ধে
খেলিতে যাইতে লাগে ভয়।
গেড়ুয়া লইয়া করে                       হারিলে সভারে মারে
ঘনরাম দাস দেখি কয়॥

Category: পদাবলী-কীর্তনTag: ঘনরাম দাস
Previous Post:দধি-মন্থ-ধ্বনি শুনইতে নীলমণি
Next Post:মাতা যায় মহাদেবী সতী (আত্মপরিচয়)

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑