• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে

হে গোবিন্দ গোপিনাথ
কৃপা করি রাখ নিজ সাথে |
কামক্রোধ ছয় জনে                     লৈয়া ফিরে নানা স্থানে
বিষম ভুঞ্জায় নানামতে || ধ্রু ||
হইয়া মায়ার দাস                     করি নানা অভিলাষ
তোমার স্মরণ গেল দূরে |
অর্থলাভ এই আশে                     কপট বৈষ্ণব-বেশে
ভ্রমিয়া বুলিয়ে ঘরে ঘরে ||
অনেক দুঃখের পরে                     লৈয়াছিলা ব্রজপুরে
কৃপা ডোর গলায় বাঁধিয়া |
দৈবমায়া বলাত্কারে                     খসাইয়া সেই ডোরে
ভবকূপে দিলেক ডারিয়া ||
পুন যদি কৃপা করি                     এ জনার কেশে ধরি
টানিয়া তোলহ ব্রজভূমে |
তবে সে দেখিয়ে ভাল                     নহে বোল ফুরাইল
কহে দীন নরোত্তমদাস ||

Category: পদাবলী-কীর্তনTag: নরোত্তম দাস
Previous Post:হরি হরি আর কি এমন দশা হৈব
Next Post:অনুখন মাধব মাধব সোঙরিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑