• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরি হরি আর কি এমন দশা হৈব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » পদাবলী-কীর্তন » হরি হরি আর কি এমন দশা হৈব

হরি হরি আর কি এমন দশা হৈব |
এ ভব সংসার তেজি                    পরম আনন্দে মজি
আর কবে ব্রজভূমে যাইব ||
সুখময় বৃন্দাবন                    কবে পাইব দরশন
সে ধূলি লাগিবে কবে গায়ে |
প্রেমে গদগদ হৈয়া                    রাধাকৃষ্ণ-নাম লৈয়া
কান্দিয়া বেড়াইব উচ্চ-রায় ||
নিভৃত নিকুঞ্জে যাচ্ঞা                    অষ্টাঙ্গে প্রণাম হৈয়া
ডাকিব হা প্রাণনাথ বলি |
কবে যমুনাপ তীরে                    পরশ করিব নীরে
কবে খাইব করপুটে তুলি ||
আর কি এমন হৈব                    শ্রীরাস-মণ্ডলে যাইব
কবে গড়াগড়ি দিব তায় |
বংশীবট-ছায়া পাঞা                    পরম আনন্দ হৈয়া
পড়িয়া রহিব কবে তায় ||
কবে গোবর্ধন গিরি                    দেখিব নয়ান ভরি
রাধা-কুণ্ডে কবে হৈবে বাস |
ভ্রমিতে ভ্রমিতে কবে                    এ দেহ-পতন হৈবে
আশা করে নরোত্তমদাস ||

Category: পদাবলী-কীর্তনTag: নরোত্তম দাস
Previous Post:গৌরাঙ্গ বলিতে হবে পুলকশরীর
Next Post:হে গোবিন্দ গোপিনাথ কৃপা করি রাখ নিজ সাথে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑